
প্রকাশিত,১২, মার্চ,২০২৩
মোঃ সেলিম উদ্দিন - কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাব উখিয়া ২০২৩-২৪ ইং এর কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের শনিবার (১১ মার্চ) বিকেলে উখিয়া উপজেলা হলরুমে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শপথ পাঠ করান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
শপথ অনুষ্টান শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকতা পেশাটি মহৎ পেশা৷ সাংবাদিকতা সমাজের দর্পন, সমাজের প্রকৃত চেহারাটা সাংবাদিকরা তুলে ধরেন। সমাজের অনিয়ম, অসংগতি গুলো আপনারা তুলে ধরবেন, আমরা যথাযথ ব্যবস্থা নিবো। সাংবাদিকের লেখনীর মাধ্যমে আমাদের কাজের জন্য মানসিক প্রশান্তি পেয়ে থাকি। সবাইকে সাথে নিয়ে যেন উপজেলা প্রেসক্লাব উখিয়া আগামী দিনে আরো এগিয়ে যেতে পারে।
প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এম এ আয়াজ রবি, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম বশর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল আজিজী, দপ্তর সম্পাদক মুফিজুল ইসলাম, অর্থ সম্পাদক হেলাল উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক তারেকুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কাশেদ নুর, নির্বাহী সদস্য, জয়নাল উদ্দিন ও আব্দুর রহিম।
বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী নব নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিক আর প্রশাসন আমরা একে অপরের পরিপূরক।
বিশেষ অতিথির ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার তানভীর শাহরিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলামসহ উপজেলা প্রেসক্লাব উখিয়ার সদস্য যথাক্রমে সালাহ উদ্দীন, জাহাঙ্গীর আলম, মিন্টু ভূঁইয়া প্রমূখ৷