
প্রকাশিত,২৯, মার্চ,২০২২
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা
ইউনিয়ন ব্যাপক আয়জনে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০টায় জল্লা
ইউনিয়ন আওয়ামী লীগের শাখা প্রধান কার্য়ালয় জল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রদিপ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল বিশ্বাস
সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়ের মো. হেমায়েত উদ্দিন হিমু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুশৃংখল, স্বচ্ছ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হচ্ছে যুবলীগের গঠনতন্ত্র। যেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ ফজলুল হক মনির জেষ্ঠ পুত্র শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খাঁন নিখিল। তাদের দক্ষ নেতৃত্বে সারা বাংলাদেশে আমাদের যুবলীগ ব্যাপক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে , যা সর্বমহলে প্রশংসিত। মাননীয় প্রধানমন্ত্রীর এবং দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক সাবেক চীফহুইপ,কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,পার্বত্য শান্তিচুক্তির সফল প্রনেতা ও শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক। বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি মাননীয় (মন্ত্রী), গোটা দক্ষিণাঞ্চলের অভিভাবক আলহাজ্জ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ।
নির্দেশ অনুযায়ী যুবলীগের প্রতিটি ইউনিটে সন্ত্রাস, মাদক, ভূমি দখলকারী ও দুনীতিমুক্ত যুবলীগের কমিটি গঠন করতে হবে। যারা মাদকের সাথে জড়িত, সন্ত্রাসী কার্যকলাপ করে, ভূমি দখল করে এবং যারা দলে অনুপ্রবেশকারী তারা কোন যুবলীগের সদস্য হতে পারে না। যাদেরকে যোগ্য মনে হবে, তারাই যুবলীগে থাকবে। কিছু লোক বিভিন্ন সময় এক একটা গুজব ছড়িয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তাদের থেকে সচেতন হতে হবে। উপজেলার জল্লা ইউনিয়নের যুবলীগের নতুন কমিটি হবে সেখানে ত্যাগী নেতারাই স্থান পাবে।
অনুপ্রবেশকারীরা যুবলীগের সদস্য হতে পারবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জল্লা ইউনিয়নের চেয়ারম্যান, বেবী রানী দাস। উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফীরজ রাজা, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম মনু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন,
জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম (বাচ্চু),ও যুবলীগ নেতা মো.ফীরজ সরদার। ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক,ও যুগ্ম আহ্বায়ক অঙ্গসংগঠন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যুবলীগ নেতাকর্মীরা।