
প্রকাশিত, ১৬ জানুয়ারি, ২০২১
বিশেষ প্রতিনিধিঃ-
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইছাহক আলী মালিথা। তিনি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করে ভোট পেয়েছেন ২৮৫৯২। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ নিয়ে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম নয়ন পেয়েছেন দুই হাজার ১২৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মুহাঃ মাসুম বিল্লাহ চার হাজার ৯৯ ভোট।
সকাল থেকে ঈশ্বরদী পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়রসহ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭ জন। পৌরসভার মোট ভোটার ছিল ৫৫ হাজার ৫৬৮ জন। এরমধ্যে পুরুষ ২৭ হাজার ২৪১ জন ও নারী ভোটার ২৮ হাজার ৩২৭ জন। ভোটকেন্দ্র ছিল ১৯টি। বুথের সংখ্যা ১৫২ টি।