

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদার।
এক শুভেচ্ছা বার্তায় সুজন সিকদার বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিনটি আসে আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবতার শিক্ষা নিয়ে। ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা। তাই সবাইকে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।
সুজন সিকদার বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি গোপালগঞ্জসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাইবোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক। মহান আল্লাহ আমাদের সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুন।”
উল্লেখ্য, সুজন সিকদার গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।


















আপনার মতামত লিখুন :