ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এনামুল হক (মুনীর)


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১৯, ১১:৫৫ অপরাহ্ন /
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এনামুল হক (মুনীর)
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জের আল-রাজী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ এনামুল হক (মুনীর)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। পবিত্র এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এমনটাই প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পাক, এটাই হোক ঈদের মূল শিক্ষা।

মোঃ এনামুল হক (মুনীর) গোপালগঞ্জের আল-রাজী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ছাড়াও (বি.পি.এইচ.সি.ডি.ও.এ) গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং উত্তর পাথালিয়ার বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।