

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং গোপালগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইমরুল হাসান।
এক শুভেচ্ছা বার্তায় ইমরুল হাসান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ আমাদের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।
এ সময় তিনি সবার সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ—এ কামনা করেন।


















আপনার মতামত লিখুন :