ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সৌদি প্রবাসী ব্যবসায়ী নাজমুল হাসান।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১০, ১২:৩০ পূর্বাহ্ন /
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সৌদি প্রবাসী ব্যবসায়ী নাজমুল হাসান।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জসহ দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী নাজমুল হাসান। তিনি গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবিনবাগ এলাকার বাসিন্দা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদের এই খুশির দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং সমাজে সম্প্রীতি ও ভালোবাসা আরও সুদৃঢ় হয়—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও টান সবসময় অটুট। ঈদের আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সবার ঘরে পৌঁছে যায়, সেই কামনাও করেন তিনি।
সৌদি প্রবাসী এই ব্যবসায়ী গোপালগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ, প্রবাসী বাংলাদেশি ও মুসলিম উম্মাহর প্রতি ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন