

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ২৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত **গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে আনুমানিক ১৮০–২০০ জন অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জের উপপরিচালক জনাব আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক, ফিল্ড অফিসার চপল মাহমুদ, গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ-এর ইমাম মুফতি ওয়ালিউল্লাহ, পাশাপাশি জেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ।
র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে মাহে রমজানের তাৎপর্য ও সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরেন। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে ছিল—
“আহলান-সাহলান মাহে রমাদান”
“রমাদানের পবিত্রতা রক্ষা করতে হবে”
“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে”
আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা, নৈতিকতা ও সহমর্মিতা জাগ্রত করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই র্যালির আয়োজন করা হয়।


















আপনার মতামত লিখুন :