
প্রকাশিত,২৫, জুলাই,২০২২
ইবি প্রতিনিধি ঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত 'ডি' ইউনিটের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি আবেদন শুরু হবে ১ আগস্ট। সোমবার (২৫ জুলাই) রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত ) এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আগামী ২৭ আগস্ট ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় ঐ প্রজ্ঞাপনে ।
সূত্র মতে, 'ডি' ইউনিটের অধীনে রয়েছে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল - হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভূক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। ১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( iu.ac.bd) প্রকাশিত ভর্তি সংক্রান্ত তথ্য ও প্রদর্শিত ধাপসমূহ অনুসরণ করে আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা। প্রাথমিক আবেদনের ফি ধার্য্য করা হয়েছে ১২৫০ টাকা।
৮০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষায় প্রতিটি প্রশ্নের জন্য থাকবে ১ নম্বর ও তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রচলিত বিদেশী শিক্ষার্থীদের ভর্তির নীতিমালা (Foreign Students Admission Ordinance) অনুযায়ী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণিতে উপরিউক্ত ইউনিট অন্তর্ভূক্ত বিভাগসমূহে বিদেশী শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।