
প্রকাশিত,০৩, ডিসেম্বর,২০২১
মোঃ আল-আমিন ববি, প্রতিনিধি ঃ
২রা ডিসেম্বর ২০২১, ইচ্ছেফেরি বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক কর্নকাঠি জি,আর স্কুল এন্ড কলেজে ইচ্ছেফেরির নিয়মিত শ্রেণীকক্ষ কার্যক্রম "স্কুল অফ লাইফ" আয়োজন করা হয়।
এসময় তারা নৈতিক মূল্যবোধ, ইন্টারনেট, স্বাস্থ্য, শিক্ষা সচেতনতা ও সময়ের মূল্যবোধ নিয়ে আলোচনা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিল অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং ইচ্ছেফেরির প্রধান উপদেষ্টা ড. ঈশিতা হায়দার। সহযোগিতায় ছিলেন Voluntary for Humanity।