
প্রকাশিত,১৬, অক্টোবর,২০২১
মো: বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলা সদর উপজেলায় আসছে আগামী ১১ নভেম্বর স্স্থানীয় সরকার অধিনে ইউপি নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা সদর,বারহাট্রা এবং আটপাড়া উপজেলায় জমে উঠেছে নির্বাচনী আমেজ।
তারই ধারাবাকিতায় নেত্রকোণা সদর সিংহের বাংলা ইউনিয়নের ১,২ এবং ৩ নং ওয়ার্ড এর মহিলা সংরক্ষিত আসনে দিন-রাত পরিশ্রম এবং ভোটারের দ্বারে যাচ্ছেন উদয়োন্মুখ, তরুণ সমাজ সেবক,স্পষ্ট ভাষী, জনদর্পণের অগ্রণী মহিষী নারী সাফুয়ান ফারাবি।
তিনি করোনাকালীন সময় থেকে গণ-মানুষের খোঁজখবর এবং যতটুকু সম্ভব অসহায়দের পাশে থেকেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়,গরীববান্ধব এবং ক্লিন ইমেজ হিসেবে ফারাবিকে চিনেন এবং জানেন।
তাই তরুণ ভোটার ও সমাজের আপামর জনতা ফারাবিকে যোগ্য জায়গায় দেখতে চান। এ বিষয়ে মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য প্রার্থী সাফুয়ান ফারাবি বলেন,আমাকে যদি ১,২ এবং ৩নং ওয়ার্ডবাসী ভোটে নির্বাচিত করেন তাহলে আমি কথা দিচ্ছি সরকার থেকে যতটুকু অনুদান আসবে তা আমি বিলিয়ে দিবো এবং সুখেদুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।