

প্রকাশিত
পটিয়া ( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ
চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের প্রখ্যাত সুফি সাধক ও ‘আমিরুল আউলিয়ার খোশরোজ শরীফ ও আম্মাজান উন্মুল আশেকীন মা’জান ওয়াজ খাতুন আউলিয়ার পবিত্র বেছাল ওরশ শরীফ উপলক্ষে অর্ধশতাধিক আলেম ওলামাগণের মাধ্যমে আনজুমান আশেখানে ফেয়ারু মোস্তাফা আমেরী আয়োজনে দরবার শরীফ প্রাঙ্গনে ১৫ মার্চ রবিবার বিকালে খতমে কুরআন,খতমে বোখারী শরীফ,খতমে খাজা গান, সেমা মাহফিলসহ নানান কর্মসূচি মধ্যে পালন করা হয়েছে।
এছাড়াও মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের তবররুক বিতরণ করা। অনুষ্ঠানে পটিয়া উপজেলা পৌরসভাসহ বিভিন্ন জেলার প্রত্যান্ত অঞ্চল থেকে হাজার হাজার আশেখান ভক্ত বৃন্দরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদেমুল ফোকরা আমির ভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীল আলহাজ্ব শাহসুফি সৈয়দ ফেয়ারুল মোস্তাফা শাহ্ আমেরী। দেশের প্রখ্যাত আলেম ওলামাগন মাধ্যমে খতমের বোকারী শরীফ পাট করা হয়। মিলাদ মাহফিলে তকরির করেন,মুফতি আলাউদ্দিন আলকাদেরী, মুফতি বখতিয়ার হামিদ আলকাদেরী, হাফেজ আহমদ আলকাদেরী।
এসময় উপস্থিত ছিলেন, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মাসুদ উজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ নেওয়াজ উজ্জমান আমিরী, শাহজাদা দৌলত উজ্জমান আমিরী, মোস্তাক আহমদ প্রমুখ। দেশবাসী মুসলিম উম্মাহ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করে হযরত সৈয়দ মুহাম্মদ ফেয়ারুল মোস্তাফা শাহ্ আমিরী।


















আপনার মতামত লিখুন :