প্রকাশিত,১৬, জুন,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অফ কামার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম(সিআইপি) এর জন্মদিন পালন করেছে ময়মনসিংহ জেলা যুবলীগ। শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় এ উপলক্ষে জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় কৃষ্ণচূড়া চত্বরে জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহারিয়ার মোহাম্মদ রাহাত খানের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে আমিনুল হক শামীমের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।এরপর সাবেক জেলা ছাত্রলীগের সদস্য ও জেলা যুবলীগ নেতা মোঃ রবিন খান শিমুলের তত্ত্বাবধানে মিষ্টি বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগ নেতা মাজহারুল হক ঝন্টু, যুবলীগ নেতা মোঃ রাসেল মোঃ স্বপন, শাখাওয়াত হোসেন শাকিল, আব্দুল সবুর রবি, সদর উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি, তাহসিন জুনায়েদ জয়, জেলা ছাত্রলীগ নেতা আসলাম হোসেন আকাশ, সদর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিক রায় অভি, আলিফসহ প্রমুখ। উল্লেখ্য, আমিনুল হক শামীম এর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছে।