
প্রকাশিত
শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধিঃ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বসুরহাট পৌরসভার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাবলু'র পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি জিয়াউল হক জিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা মাওলানা মহি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আলী হোসেন সজীব, সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম, বসুরহাট পৌরসভা সভাপতি আবু ইউসুফ ইয়াকুব, উপদেষ্টা আবুল হাসেম এবং মাওলানা গোলাম ফয়সাল।
বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।