
প্রকাশিত,২৭, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় ৭টি ইউনিয়নে মোট ৩৯ টি শারদীয় দূর্গাপূজা উৎযাপন হতে যাচ্ছে আগামী পহেলা অক্টোবর।
জানা যায় সরকার কর্তৃক আসছে আগামী ১ই অক্টোবর শারদীয় দূর্গাপূজায় যে কোন অপ্রিয়কর ঘটনা না ঘটে সেই জন্যই সারা দেশব্যাপী নিরাপত্তা চাদরে প্রত্যেক পূজামণ্ডপে সিসিটিভি আওতায় নেওয়ার উদ্যোগ নিয়েছেন।
তারই লক্ষ্যে আজ মঙ্গলবার আটপাড়া উপজেলা পরিষদ থেকে ৩৯টি সিসিটিভি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ আটপাড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং বার বার নির্বাচিত উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজ্বী খায়রুল ইসলাম।
উক্ত সিসিটিভি বিতরণ কালে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলার দক্ষ এবং শিক্ষাবান্ধব নির্বাহী অফিসার মোঃ শাকিলের আহমেদ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান খান,
উপজেলা ভাইস-চেয়ারম্যান তানিয়া নাজনীন রেখা,শুনই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান রুকন,আওয়ামীলীগ নেতা হায়দার জাহান সাগর,জুয়েল পাঠান সহ পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু অমল দত্ত,সাধারণ সম্পাদক বলাই চক্রবর্তী ইঞ্জিনিয়ারে মোতাসিম বিল্লাহ এবং সুধীজন।
সিসিটিভি বিতরণ কালে সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, নিরাপত্তা চাদরে ঢেকে দিতেই আমরা উপজেলা পরিষদ এই উদ্যোগ নিয়েছি।
এ প্রসংঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ বলেন, সিসিটিভি তো থাকবেই এর সংঙ্গে পুলিশি নজরদারিতে থাকবে।
আপনাদের বড় অনুস্টান শারদীয় দূর্গাপূজা যেন ভালভাবে উৎযাপন করতে পারেন সেই ব্যাপারে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবো।