
প্রকাশিত,০৮, মার্চ,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার দক্ষ,বিচক্ষণ এবং শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স ব্রিফি করেন।
প্রেস কনফারেন্স ব্রিফিং-এ উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম হীরা,ভাইস-প্রেসিডেন্ট সাংবাদিক মোঃ বাবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ সহ আরো অনেকেই।
প্রেস কনফারেন্স ব্রিফিং-এ উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ বলেন, আটপাড়া উপজেলায় আসছে ২১ শে মার্চ মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন ঘোষণা করবেন।
এরই মধ্যে ক শ্রেণীর মোট ২৭৭ টি ঘর পাচ্ছে এখানকার স্থানীয় ভূমিহীন, ছিন্নমূল অসহায় পরিবার গুলো।
দক্ষ ইউএনও শাকিল আহমেদ আরো বলেন, মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে শুধু আটপাড়া উপজেলা নয় সারা দেশেই ভূমিহীন, ছিন্নমূল অসহায় পরিবারদের মাথা উচু করে বাঁচার ঠাঁই করে দিয়েছেন।
অধিকার দিয়েছেন, দিয়েছেন এক টুকরো জায়গা সহ পূঙ্খানুপুঙ্খ আবাসস্থল।
তিনি আরো বলেন, অসহায়, ভূমিহীন পরিবার গুলি প্রধানমন্ত্রী কর্তৃক ঘর পেয়ে খুবই খুশি।