
প্রকাশিত,০৭, এপ্রিল,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণার আটপাড়া উপজেলা তেলিগাতী মুক্তিযোদ্ধা অফিসে ৭টি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তারুণ্যের অহংকার আটপাড়া তেলিগাতীর কৃতি সন্তান আলমগীর হাসান।
ঈদ উপহার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, আটপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের সম্মানিত সদস্য ছানোয়ার উদ্দিন ছানো,জাহাঙ্গীর হাসান,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান কামাল,সাবেক ছাত্রনেতা মাহাবুব রেজা টিপু,আটপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান, যুবনেতা মহন,আলামিন,সোহেল সহ আটপাড়ার উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং সুশীল সমাজ ব্যক্তিদ্বয়, সাংবাদিকবৃন্দ।
এ সময় সাবেক ছাত্রনেতা আলমগীর হাসান উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্য বলেন সামনে দ্বাদশ সংসদ নির্বাচন তাই আমাদের সকল নেতাকর্মীদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন দ্বাদশ সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে সেদিক থেকে খেয়াল রেখে নিজেদের মধ্যে গ্রুপিং রাজনীতি পরিত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ এবং শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে তা সাধারণ মানুষের মাঝে প্রচার-প্রচারণা করতে হবে।