
প্রকাশিত,০৫, নভেম্বর,২০২২
মিন্টু খন্দকার নকলাঃ
আজ ৫ নবেম্বর, শনিবার ৫১তম জাতীয় সমবায় দিবস। এবার সারাদেশের ন্যায় নকলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে।
সমবায় সম্পর্কে জনগনকে সচেতন করা এবং সমবায় আন্দোলনকে গতিশীলতা আনতে প্রতিবছরের ন্যায় নবেম্বর মাসের প্রথম শনিবার নকলায় দিবসটি পালন করা হয়।
বঙ্গবন্ধুর দর্শন, ‘সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ।পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পববর্তিতে উপজেলা পরিষদে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মো: বোরহান উদ্দিন চেয়ারম্যান উপজেলা পরিষদ, বিশেষ অতিথি বিশেষ অতিথি শফিকুল ইসলাম জিন্নাহ,সাধারন সম্পাদক নকলা উপজেলা আওয়ামী লীগ মোছা: আম্বিয়া খাতুন,ভারপ্রাপ্ত সভাপতি নকলা উপজেলা আওয়ামী লীগ শাখা,হাফিজুর রহমান লিটন পৌর মেয়র, নকলা, সারোয়ার আলম তালুকদার ভাইস চেয়ারম্যান নকলা উপজেলা পরিষদ, ফরিদা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান নকলা উপজেলা পরিষদ,ডা:গোলাম মোস্তফা নকলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নকলা সমবায় অফিসার নওশাদ উজ্জামান, সমবায়ীবৃন্দ।