
প্রকাশিত,০৩, আগস্ট, ২০২১
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ সকাল আনুমানিক ১১টায় কেন্দুয়া থানায় পরিদর্শনে যান নেত্রকোণা দক্ষ এবং বিচক্ষণ পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী। এ সময় তিনি মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং কেন্দুয়া উপজেলায় যেন কোন অপরাধ সংগঠিত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
সকল পুলিশ সদস্যদের করোনাকালীন সময়ে সদা-সতর্ক থাকার জন্য বলেন এবং স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করে ডিউটি করার নির্দেশ দেন।
এই প্রসংগে কেন্দুয়া থানার সু্যোগ্য অফিসার ইনচার্জ(ওসি) কাজি শাহ-নেওয়াজ দেশ-সময় কে বলেন আমাদের অভিবাবক এসপি আকবর আলী স্যার কেন্দুয়া থানা আসাতে খুবই খুশি হয়েছি এই ভয়াল করোনাকালীন সময়ে স্যার আমাদের খোজ-খবর নেওয়ার জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। এ ছাড়াও সম্মানিত এসপি স্যার আইনি দিক-নির্দেশনা এবং জনগনের জান-মাল নিশ্চয়তা প্রসংগেও পরামর্শ প্রদান করেন।