
প্রকাশিত,২১, নভেম্বর,২০২১
মোজাহিদ মিয়া
আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র দু'পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে ১ জন।আহত প্রায় ২০
গতকাল ২১ নভেম্বর রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নোয়াগড় গ্রামের ছুনু উল্লাহ এবং নূর মুহাম্মদ মিয়ার দু'গোষ্টির মাঝে উক্ত সংঘর্ষের ঘটনাটিঘটে ।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ছুনু উল্লাহ'র বাড়ির পাশে থাকা টিউবওয়েলে পানি আনাকে কেন্দ্র করে শিশুদের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়।শিশুদের ঝগড়াকে নিয়ে উভয় পক্ষের লোকজন প্রথমে বাকবিতন্ডায় এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই রুনুয়ার মিয়া(৩০) নামে এক যুবক নিহত হন।আহত হন আরো ২০ জন।নিহত রুনুয়ার নয়া-হাটির নূর ইসলাম মিয়ার পুত্র।
পরে খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামের নের্তৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের সকল স্টাফ ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানা'র ওসি তদন্ত আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন