
প্রকাশিত,০৯, জুন,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার সৎ,দক্ষ এবং মাদকের বিরুদ্ধে যার সোচ্চার অগ্রণী ভূমিকা এসপি ফয়েজ আহমেদ।
যার তত্ত্বাবধানে এবং কঠোর নির্দেশনায় নড়েচড়ে বসেছেন নেত্রকোণা মডেল থানা সহ ১০ থানার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
বিভিন্ন সূত্রে জানা যায় নেত্রকোণা জেলায় পুলিশ সুপার ফয়েজ আহমেদ যোগদানের পর থেকেই প্রতিনিয়ত মাদক, চাঁদাবাজি,ইভটিজার সহ সকল অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূলে সুধী সমাবেশ, উঠান বৈঠক, থানা পরিদর্শন করে প্রতিটি থানার অফিসার ইনর্চাজ(ওসিদের) কঠোর নির্দেশনা দিয়ে দেন।
আর এসপি ফয়েজ আহমেদের কঠোর নির্দেশনা পালনে বদ্ধপরিকর হয়ে দিন-রাত পরিশ্রম করে প্রতিটি থানার পুলিশ কর্মকর্তা গণ আইনশৃঙ্খলা বজায় রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত মাদক এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করছেন।
নেত্রকোণা জেলার সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা সহ অনেকের অভিমত এর আগে এত মাদক উদ্ধার কিংবা মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হয় নাই।
সম্মানিত এসপি ফয়েজ আহমেদ যোগদানের পর থেকেই প্রতিনিয়ত খবরের পাতায় দেখছি কোন কোন থানায় বিপুল পরিমাণ ইয়াবা, মদ সহ গ্রেফতার হচ্ছে মাদক ব্যবসায়ীরা।
এতে জেলার সুধী সমাজ পুলিশ সুপার সহ নেত্রকোণা জেলার প্রতিটি থানা-পুলিশকে ধন্যবাদ জানান।
সমিকরণে আরও জানা যায়, পুলিশ সুপার ফয়েজ আহমেদ-এর কঠোর নির্দেশনা, থানা পরিদর্শনের কারণেই নেত্রকোণা জেলার আইনশৃঙ্খলা অতীতের তুলনায় অনেক ভাল।
এ প্রসঙ্গে নেত্রকোণা জেলার সৎ,দক্ষ,বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, প্রতিটি থানায় কড়া নির্দেশ দেওয়া আছে অপরাধী যেই হোক কোন ছাড় নেই।
এ জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও জানান, আমি যোগদানের পর হ্যালো এসপি নামে একটি হেল্পলাইন নাম্বার চালু করেছি তাই পুলিশকে তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করুণ।