
প্রকাশিত,১২, আগস্ট,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটিকে জামালপুর নব্বই ব্যাচের উদ্যোগে এক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১১ আগষ্ট শুক্রবার রাতে স্থানীয় ফৌজদারী মোড়ে এ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর নব্বই ব্যাচ।
জামালপুর নব্বই ব্যাচের সভাপতি ওবাইদুর রহমান টিটু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
উল্লেখ্য যে,
সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জামালপুর নব্বই ব্যাচের নেতৃবৃন্দ প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু কে ফুলেল শুভেচছা জানান এবং বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির
সভাপতি মোঃ আবু তাহের তারা, সহসভাপতি মোঃ ময়েজ ভূইয়া,সাধারণ সম্পাদক মোঃ শেখ শফিকুল ইসলাম বাবুল,সহসাধারণ সম্পাদক মোঃ খায়রুল বাসার,কোষাধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান শামীম,অডিটর মোঃ মনিরুজ্জামান মনির,দপ্তর সম্পাদক মোঃ মামুন মিয়া,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লৎফররুজ্জামান বাবর (বাবুল),প্রচার সম্পাদক মোঃ পলাশ আহাম্মেদ, সদস্য মোঃ জুলহাস উদ্দিন,মোঃ আব্দুস ছামাদ,এম এ মুন্না, মোঃ আবু সুফিয়ান সুজন,মোছাঃ কোহিনুর আক্তার, মোঃ আঃ মালেক কে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন নেতৃবৃন্দ।
এসময় জামালপুর নব্বই ব্যাচের ও বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারিখ -১১-৮-২৩ইং