
প্রকাশিত,০২, সেপ্টেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক সহ গুলিবিদ্ধ অবস্থায় ১০ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(২ সেপ্টেম্বর) নগরীর শ্মশানঘাট ব্রিজ এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার দুইটা দল ও কিলো-১ টিম অভিযান পরিচালনা করে।
এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ তাদের নিজেদের জীবন ও সরকারি মালামাল রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে, একপর্যায়ে মাদককারবারী ও পুলিশের মধ্যে গোলাগুলিরতে অজ্ঞাত ৩/৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও মোঃ আঃ আজিজ(৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে বামপায়ে গুলিবিদ্ধ অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১রাউন্ড গুলি ২৬ গ্রাম হেরোইনসহ ও মোঃ সোহেল ওরফে মদন সোহেল(২৭)কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এসময় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলায় সদর থানার কনস্টেবল/৭৬৫ শাহীন গুরুতর আহত হয়। আহত পুলিশ সদস্য শাহীন ও মাদক ব্যবসায়ী মোঃ আঃ আজিজকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন নিয়মিত মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে।