
প্রকাশিত,২১, মার্চ,২০২৪
রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধিঃ
মানুষের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে কুমিল্লা লাকসামে "মানবতার তরে মানবপ্রেমী" সংগঠনের নেত্রীবৃন্দরা। এছাড়াও কারো রক্তের প্রয়োজন হলে কেউ তার সমস্যার কথা জানালে তাকেও করা হয় সহায়তা।
পহেলা রমজান থেকে প্রতিদিন ইফতারের সময়ের পূর্বে লাকসাম দৌলতগঞ্জ বাজার পৌরসভা রোডে প্রায় প্রতিদিন ২০০-৩০০শত দিনমজুর, রিক্সা-ভ্যান চালক ও পথচারী মানুষকে ইফতার বিতরণ করে সংগঠনের নেত্রীবৃন্দরা। এছাড়াও দেশের বিভিন্ন পাড়া- মহল্লায় তারা এ ইফতার বিতরণ করেন।
রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। রমজানকে ঘিরে সমাজে নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। সারাদিন রোজা রাখার পর গরিব অসহায় মানুষের সাথে ইফতার ভাগাভাগি করার ব্যাপারটা আসলে অত্যন্ত ভাগ্যের এবং সাওয়াবের কাজ। এ সকল মানবতা এবং সহযোগিতা মুলক কাজে সংগঠনের নেত্রীবৃন্দরা এ ছাত্রাবস্থা থেকে যদি স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে তাহলে ধীরে-ধীরে তা সমাজের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস করি। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের জন্য কিছু করতে চাওয়া থেকে তাদের এই মাসব্যাপী ইফতার আয়োজন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান বলেন, অসহায়দের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করে বিপুল সওয়াব লাভের সর্বোত্তম সময় রমজান। অনেক গরিব-দুঃখী মানুষ আছেন, যারা সাহরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খান। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে তাদের দুঃখটা খানিক বেড়ে যায়। এ ধরনের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রতিটি মুসলমানের ঈমানি কর্তব্য। সেই জন্য আমাদের সংগঠন থেকে আমাদের সংগঠনের উপদেষ্টাসহ সংগঠনের নেত্রীবৃন্দের সহযোগিতায় আমরা প্রতিদিন সামর্থ্য অনুযায়ী কিছু রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করি। আমার এ উদ্যোগ নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা শিক্ষাজীবন থেকে যেন মানবিক কাজগুলো করতে আরও আগ্রহী ও উৎসাহিত হয়।
পুরো রমজান মাস এই আয়োজন চলবে।প্রতিদিনের খরচ ৫,০০০/-কেউ যদি এক বা একাধিক দিনের ইফতারের দায়িত্ব নিতে অথবা আর্থিকভাবে সহযোগিতা করতে চান তবে যোগাযোগ করুন-প্রধান উপদেষ্টা: 01711-335110,কেন্দ্রীয় সভাপতি: 01777-019995,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক: 01878-526377