
প্রকাশিত,২৫, জানুয়ারি,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
"আসুন আমরা এক বিন্দু সহানুভূতি নিয়ে দুঃখী মানুষের পাশে দাঁড়াই" এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন '' নিঃশব্দ '' এর উদ্যোগে সরকারি শিশু পরিবার বালক এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
২৪ জানুয়ারি মঙ্গলবার রাতে স্থানীয় পালপাড়া সংলগ্ন সরকারি শিশু পরিবার বালক এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন '' নিঃশব্দ ''।
অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন '' নিঃশব্দের
প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণে এসময় বিশিষ্ট সমাজসেবক কামাল চৌধুরী,সোহেল রানা,হাসিবুর রহমান খান তৃণয়,মুহিদ হাসান সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
তারিখ -২৫-১-২৩ইং