
প্রকাশিত,২০, নভেম্বর,২০২১
মো: বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার আটপাড়া-কেন্দুয়ার গণ মানুষের নেতা,কর্মীবান্ধব ৯০ এর গণ-আন্দোলনের একনিষ্ঠ অধিনায়ক, সাবেক ছাত্রলীগের সফল সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম জননেতা, জননেত্রীর ভ্যানগার্ড অসীম কুমার উকিল এমপি।
যার পেশা এবং নেশা ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামীলীগ কে সু-সংগঠিত করা। ৬৪ জেলা,৪৯২টি উপজেলা এবং ৪৫৫৪টি ইউনিয়নে চষে বেড়ান।
টকশোতে তিনি দেশ এবং দেশের মানুষের কথা প্রায়ই বলতে শুনা যায়। অসীম কুমার উকিল আটপাড়া-কেন্দুয়া এমপি হওয়ার পর থেকেই দলের নেতাকর্মীদের সংঙ্গে পরামর্শক্রমে উন্নয়ন এবং সংগঠন কিভাবে স্বচ্ছ থাকে সে বিষয় নিয়েও কথা বলেন।
এমনকি ত্যাগিদের নিয়েই কাজ করে যাচ্ছেন যার প্রমাণ গত ১১ নভেম্বর আটপাড়ায় ইউপি নির্বাচনে ছিটকে পড়া কয়েকজন ত্যাগি নেতাকে নৌকা প্রতিক দিয়ে বিপুল ভোটে জয়ী করেতেও সক্ষম হয়েছেন।
অন্যদিকে অসীম কুমার উকিলের স্ত্রী সাবেক সফল সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব-মহিলালীগের বারবার সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক ১/১১ এর সময় ঢাকাসহ সারাদেশে জননেত্রী শেখ হাসিনার মুক্তিতে সম্মুখযোদ্ধা অভয়ারণ্য অগ্রনী-ভূমিকার অকুতোভয় নেত্রী অধ্যাপিকা অপু-উকিল। তিনিও স্বামী অসীম কুমার উকিল এমপির সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন আটপাড়া-কেন্দুয়ার আপামর মানুষের জন্য।
শেখ হাসিনার বিশ্বতত্ত্ব ভাটি বাংলাখ্যাত অগ্নিকণ্যা অধ্যাপিকা অপু-উকিল এবং মাননীয় সংসদ সদস্য অসীম কুমারের সংঙ্গে একান্ত আলাপকালে বলেন, জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আমরা আটপাড়া-কেন্দুয়ায় উন্নয়নের সৃষ্টি করছি এবং করে যাবো। পাশাপাশি ঐতিহ্যময় দল বাংলাদেশ আওয়ামীলীগ মনে প্রাণে পেশা এবং নেশায় পরিনির্বাণ করে যাচ্ছি এবং যতদিন বেচে থাকবো ঠিক ততদিন দেশ এবং দশের কাজ করে যাবো।