
প্রকাশিত,২২, নভেম্বর,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।।
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা জামালপুর জেলা শাখার উদ্যোগে র্যালী,আলোচনা সভা,দোয়া মাহফিল - প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় শহরের দয়াময়ীমোড় থেকে এক র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুল তলা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে শহরের বগাবাইত মির্জা আজম চত্বরের এক হোটেলে আলোচনা সভা ও প্রীতিভোজ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ল্যাঃ কর্পোঃ মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ওসমান আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মহসিন আলী মোল্লা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুর মোহাম্মদ রনি, জামালপুর বুলবুল জেনারেল হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালনা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বুলবুল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও প্রীতিভোজের আয়োজন করেন। এসময় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
তারিখ -২২-১১-২৩ইং