
প্রকাশিত, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোষ্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।
ঢাকা পোষ্টের নড়াইল জেলা প্রতিনিধি এসকে সুজয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা।
প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস বলেন, ‘গনমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকদের লিখনীর মাধ্যমে সমাজের সার্বিক বাস্তব চিত্র উঠে আসে। মানুষ ভালো মন্দ জানতে পারে। ঢাকা পোষ্ট বস্তুনিষ্ট সংবাদের দর্পণ হবে।’
নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা ঢাকা পোষ্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ‘ভালো লেখনির মাধ্যমে অনলাইন নিউজ পোর্টালটি জনপ্রিয়তা লাভ করবে বলে আশা রাখি।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, নড়াইল জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও বিডি নিউজ ২৪ জেলা প্রতিনিধি মাহাবুর রশিদ লাভলু , নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ডেইলী বাংলাদেশ পোষ্ট ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, নড়াইল জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ৭১ টিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু, একুশে টিভির জেলা প্রতিনিধি ফরহাদ খান, রির্পোটাস ইউনিটির সভাপতি হুমায়ুন কবির রিন্টু , বনিক বার্তা ও অনলাইন বাংলা নিউজের জেলা প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি কাজি আানিস, চ্যনেল এস জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক সংবাদ সারাদেশ সহ-সম্পাদক সজল খান, ভোরের পাতা জেলা প্রতিনিধি স্বপন কুমার দাস, ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুভ সরকার, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, দৈনিক কল্যাণ জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন তুহিন, দৈনিক গ্রামের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল কাদের, দৈনিক আমাদেন নতুন সময় জেলা প্রতিনিধি জিরু শেখ প্রমূখ।