
প্রকাশিত,২১, মার্চ,২০২২
মোঃ ইউসুফ রুবেল।
বান্দরবান পার্বত্য জেলার শিল্প নগরী আজিজ নগর চাম্বি হিটম্যানপাড়া হতে সিএনজি গাড়িতে করে সন্ধ্যা সাতটায় চোলাই মদ পাচারের সময় হাতেনাতে জনগণ ধরে ফেলে।
চাম্বি মফিজ বাজারের মাহফুজ সওদাগরের দোকানের সামনের গলি দিয়ে মাঝে মাঝে এই মদ পাচার হয়। গাড়িতে মদ তোলার সাথে সাথে জনগণ প্রিন্ট মিডিয়ার লোকদের খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সাপ্তাহিক জনতার দলিলের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ জাবের আলী,
অনলাইন তালাশ এর চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধি সাংবাদিক সামছুল কিবরিয়া সুমন,
সাংবাদিক এইচ,এম আবু জাহাঙ্গীর, জনাব ফোরকান সহ বাজারের ব্যবসায়ী এবং উপস্থিত জনগণ উপস্থিত হয়ে সিএনজি গাড়ি দেখতে পায়।
গাড়ির মধ্যে তিন বস্তা চোলাই মদ দেখা যায়। জনগণের সাড়া পেয়ে মদ ব্যবসায়ী দেলদুয়ার হোসেন এবং গাড়ির ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়।
পরে মিডিয়াকর্মীগণ বান্দরবান জেলা পুলিশ সুপার, স্থানীয় চেয়ারম্যান জনাব জসীমউদ্দীন কোম্পানি এবং আজিজ নগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তাকে অবগত করেন।
পুলিশ ফাঁড়ির এসআই আসাদুল্লাহ বাজারে এসে তিন বস্তা চোলাই মদসহ সিএনজি গাড়ি টি জব্দ করে ফাড়িতে নিয়ে যান।