

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা,আলোচনাসভা, দোয়া মাহফিল ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আজ ৯ ডিসেম্বর (মঙ্গলবার) গফরগাঁও মুক্ত দিবস, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীকে বিতাড়িত করে গফরগাঁও মুক্ত করেন।
১৯৭১ সালে ২৩ মার্চ গফরগাঁও রেলওয়ে ষ্টেশন চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা বেলাল আহম্মেদ স্বাধীন বাংলার পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন।
১৯ এপ্রিল পর্যন্ত গফরগাঁও হানাদার মুক্ত ছিল, ১৭ এপ্রিল থেকে হানাদার বাহিনী স্থল ও আকাশ পথে আক্রমন করে ১৯ এপ্রিল গফরগাঁও দখল করে নেয়।
এরপর অসংখ্যবার গফরগাঁওয়ের মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে অবতীর্ন হয় এবং অধিকাংশ যুদ্ধে বিজয় অর্জন করে।
সর্বশেষ যুদ্ধ হয় ৫ ডিসেম্বর, মশাখালী ষ্টেশনের দক্ষিনে শীলা নদের নিয়ন্ত্রন নিয়ে, ৯ ডিসেম্বর ভোরের সোনালী সূর্য উদয়ের সাথে সাথে মুক্তির উল্লাসে গফরগাঁওয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানো হয় এবং হানাদার মুক্ত হয়।
ঘরে ঘরে উড়েছিল লাল-সবুজের বিজয় পতাকা, এই দিনটি গফরগাঁওয়ের জন্য ঐতিহাসিক দিন
গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় শোভাযাত্রা বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন,এম,আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
ডাঃ,জামাল উদ্দিন, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য প,প, কর্মকর্তা,
বীর মুক্তিযোদ্ধা, সাইফুল আলম,
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ময়মনসিংহ জেলা সিনিয়র যুগ্ন আহ্বায়ক, আমিনুল ইসলাম চঞ্চল,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আয়নাল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেয়।


















আপনার মতামত লিখুন :