

প্রকাশিত,২০, জুলাই,২০২১
নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাহেবের নির্দেশনায় করোনা এবং লকডাউনে ঘর হতে বের না হওয়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা “ঈদ উপহার” বিতরণ করেন শ্রীপুর আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বি.এস সি’র সৌজন্যে ২ নং গাজীপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে (প্রায় ১৫০০) অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী “ঈদ উপহার” বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত আহ্ববায়ক হুমায়ুন আহমেদ হিমু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা ডাঃ হালিম সাহেব, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ, আরো উপস্থিত ছিলেন ২ নং গাজীপুর ইউনিয়ন পুলিশিং কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ সোহেল, ৫ নং ওয়ার্ড যুবলীগের সম্মানিত সভাপতি আলমগীর হোসেন আলম মাস্টারসহ ওয়ার্ড এবং ইউনিয়নের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাথমিকভাবে আনুষ্ঠানিকতা শুরু করেন।
উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ রফিকুল ইসলাম (বি.এস.সি বি.এড) গরীব অসহায় হতদরিদ্র প্রায় ১৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
গাজীপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অসহায় গরীব মানুষের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী নিজ হাতে বিতরণ করেন।
মোহাম্মদ রফিকুল ইসলাম তার নিজ গ্রাম থেকে ঈদ সামগ্রী বিতরণের কাজ শুরু করে গাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধাপে ধাপে ফরিদপুর গ্রাম, ধনুয়া গ্রাম, নগর হাওলা গ্রাম, শৈলাট, বাঁশ বাড়ি, নতুনবাজার, নিজ মাওনা গ্রাম সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও গ্রাম মহল্লায় মিলিয়ে প্রায় ১৫০০ গরীব অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী সাবান, সেমাই, চিনি, পোলাওয়ের চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তিনি তার নিজ হাতে বিতরণ করেছেন।
গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম বি এস সি. বলেন, করোনার মহামারী আকার ধারণ করায় গরীব অসহায় হতদরিদ্র পরিবার কর্মহীন হয়ে পড়ায় লকডাউন ও সামনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (এমপি) মহোদয়ের নির্দেশে গাজীপুর ইউনিয়নে গরীব অসহায় হত-দরিদ্র প্রায় ১৫ শত পরিবারের মাঝে আমার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে ঈদ সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও সুষ্ঠু ভাবে বিতরণ করেছি।
রফিকুল ইসলাম সমাজের সকল বিত্তশালীদের উদ্দেশ্য করে বলেন আপনারা সকলেই অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।অসহায় গরীব মানুষ গুলো যেন ঈদের আনন্দ এটুকু উপভোগ করতে পারেন।
এসময় রফিকুল ইসলাম আরো বলেন,আমি গাজীপুর ইউনিয়নের অসহায় গরীব সাধারণ মানুষের পাশে আছি এবং সবসময় থাকবো,তিনি গাজীপুর ইউনিয়নের সেবক হিসেবে থাকতে চান।
তিনি গাজীপুর ইউনিয়নসহ দেশবাসী সকলকেই করোনার দ্বিতীয় ঢেউয়ের পাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করতে আহ্বান জানান।
টি.আই সানি
গাজীপুর
২০.০৭.২০২১


















আপনার মতামত লিখুন :