শিবচরে ছাত্রশিবিরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে পানি-স্যালাইন ও কলম বিতরণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-৩০, ২:২১ অপরাহ্ন /
শিবচরে ছাত্রশিবিরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে পানি-স্যালাইন ও কলম বিতরণ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি-স্যালাইন ও কলম বিতরণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

ছাত্রশিবিরের যৌথ আয়োজনে ব্যতিক্রমী এই উদ্যোগে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

রোববার (২৯ জুন) সকাল থেকে সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্র ও ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সিট খুঁজে দেওয়া, কলম, পেন্সিল, স্কেল বিতরণ এবং অভিভাবকদের জন্য ছায়াযুক্ত বসার স্থান, খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা করে সংগঠনটি।

শিবচর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ তালুকদার জানান, গরমে যেন কেউ অসুস্থ না হয়, সে জন্যই এই ব্যবস্থা। পরীক্ষার্থীদের যেন কোনো ভোগান্তিতে না পড়তে হয়, সেদিকে ছাত্রশিবির নজর রাখছে।

পরীক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, “শিবিরের সহযোগিতায় আমি এবং আমার মা অনেক স্বস্তি পেয়েছি। এ ধরণের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
একই কথা বলেন, অভিভাবক আমিনা বেগম। তিনি বলেন, মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসে এমন আয়োজন দেখে আমি মুগ্ধ। শুধু পরীক্ষার্থী নয়, আমাদেরও তারা ভালোভাবে বসার সুযোগ করে দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন, সেক্রেটারি মো. মুজাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, ওলামা বিভাগ সেক্রেটারি মুফতি রায়হান মাহমুদ, বাইতুলমাল সম্পাদক মো. জিসান কাজী, হাসান, আরিফ প্রমুখ। এইচএসসি পরীক্ষা চলাকালে প্রতিদিনই এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা ছাত্রশিবির।