

যশোর জেলা প্রতিনিধি ঃ
যশোরের শার্শায় ১১ কেজি ৫শ’ গ্রাম ভারতীয় রুপা সহ আলী হোসেন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) সকালে বাগআঁচড়া জিবলীতলা এলাকা থেকে তাকে হাতে নাতে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।আটকৃত আসামি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, চোরাই পথে ভারত থেকে পণ্য নিয়ে আসছে, এমন গোপন খবরে,বাগআঁচড়া জিবলীতলা পাঁকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ১১ কেজি ৫শ’ গ্রাম রুপা সহ তাকে আটক করা হয়। আটকৃতের বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টএ প্রেরণ করা হবে।
৮/১১/২০


















আপনার মতামত লিখুন :