লড়াই করে চার প্রদেশে বিজয় পতাকা উড়াল আজারবাইজান।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-২৩, ৬:৪৭ পূর্বাহ্ন / ১০
লড়াই করে চার প্রদেশে বিজয় পতাকা উড়াল আজারবাইজান।
print news || Dailydeshsomoy

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ঃঃধ

আপডেট 23/10/2020

আর্মেনিয়ার সঙ্গে তুমুল লড়াই করে জাঙ্গালিয়া শহরসহ চার প্রদেশের ২৪ গ্রামে পতাকা উড়াল আজারবাইজান। এগুলো হল- জাঙ্গালিয়া প্রদেশের জাঙ্গালিয়া শহর ও প্রদেশটির ছয়টি গ্রাম। এছাড়া অপর প্রদেশগুলো হল- ফুজুলি, জাবরাইল ও খোজাভেন্ড। এই প্রদেশগুলোর ১৮ গ্রাম দখলমুক্ত করা হয়। মঙ্গলবার আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক ঘোষণার মাধ্যমে এ কথা জানান।

আর্মেনিয়ার দখল থেকে এসব অঞ্চল প্রায় দীর্ঘ ৩০ বছর পর দখলমুক্ত করেছে আজারবাইজান।
প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, জাঙ্গাইল শহর দখলকারীদের কবল থেকে মুক্ত করা হয়েছে। পাশাপাশি জাঙ্গাইল প্রদেশের হাভালি, জারনালি, মামমাদবাইলি, হাকারি, শারিফান এবং মুগানলি গ্রাম মুক্ত করা হয়েছে।

এছাড়া ফুজুলি প্রদেশের দর্দচিনার, কুর্দলার, ইউখারি আবদুরহমানলি, গরঘাবাজার, আশাঘি ভিসল্লি, ইউখারী আইবাসানলি গ্রাম; জাবরাইল প্রদেশের সারাফশা, হাসাংগাইদি, ফুঘানলি, ইমামবাঘি, দাস ভেইসালি, আঘতাপা ও ইয়ারামাদলি গ্রাম; খোজাভেন্ড প্রদেশের আঘজাকান্দ, মুলকুদারা, দাশবাশি, গুনাশলি ও ভাং গ্রাম দখল মুক্ত করা হয়েছে।