মুরাদনগরে আন্দিকুট ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-০৪, ১:৩৮ অপরাহ্ন /
মুরাদনগরে আন্দিকুট ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, জুলাই,২০২৩

মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে আন্দিকুট ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। গতকাল উপজেলার অন্দিকুটের গাঙ্গেরকোট গ্রামে উক্ত পুনর্মিলনীতে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও ৫ বারের নির্বাচিত সাংসদ কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে উপস্থিত ছিলেন বিএনপির তৃনমূল নেতাকর্মীরা। আন্দিকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোয়াব সরকার কায়কোবাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপির নেতাকর্মীরা বলেন, কায়কোবাদের নেতৃত্বে দলের ভারসাম্য ধরতে আমরা সদাপ্রস্তুত। বৃষ্টিভিজে নেতাকর্মীদের আগমন প্রমাণ করে দলের জন্য তাদের অকৃত্রিম ভালোবাসা। কাজী মোফাজ্জল হোসেনের সৈনিকরা সৈনিকের মতোই লড়াই করবে দেশের স্বার্থে। কোনো বাঁধা আমাদের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না।