মুন্সিগঞ্জ-বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্স ও প্লানারস সোসাইটির আহবায়ক কমিটি গঠন! ,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-১১, ৮:৪৬ অপরাহ্ন /
মুন্সিগঞ্জ-বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্স ও প্লানারস সোসাইটির আহবায়ক কমিটি গঠন! ,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:

মুন্সিগঞ্জ-বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্স ও প্লানার্স সোসাইটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার দিন ব্যপী লৌহজং উপজেলার মাওয়া রিসোর্টে গ্র্যান্ড গেট-টুগেদার এবং ডিসকাশন মিটিংয়ের আয়োজন করে মুন্সীগঞ্জ বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস এন্ড প্ল্যানার্স সোসাইটি।

রিসোর্টেটির সভাকক্ষে আয়োজিত উক্ত মিটিংয়ে শেখরনগরের ইউনিয়নের বাসিন্দা সিরাজদিখান উপজেলার কৃতি সন্তান রাজউকের প্রধান প্রকৌশলী মোঃ মোবারক হোসেনকে আহবায়ক ও মালখানগর ইউনিয়নের বাসিন্দা সিরাজদিখান উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী মোঃ শাহীন হোসেনকে যুগ্ন মহাসচিব করে মুন্সিগঞ্জ বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্স ও প্লানারস সোসাইটির ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী ও ৩৬ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।

রাজউকের প্রধান প্রকৌশলী মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও শিওর ক্যাশ এর সি ই ও প্রকৌশলী শাহাদাত খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আর্কিটেক ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট ও বুয়েট আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের অধ্যাপক আর্কিটেক প্রফেসর খন্দকার সাব্বির আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার দেশবরণ্য শতাধিক প্রকৌশলী, আর্কিটেক ও প্লানার্স বৃন্দ। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করবে এবং স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচনা সভার পাশাপাশি অংশগ্রহণকারীরা গ্রুপ ফটো, মধ্যাহ্নভোজ, সুইমিং এবং বিভিন্ন বিনোদনমূলক আড্ডায় মেতে ওঠেন।