

প্রকাশিত
রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব আবু জাফর চৌধুরীর বাড়িতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ জুন) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির অসংখ্য নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
জানা গেছে, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর আয়োজনে নিজ বাড়িতে উপজেলার তৃণমূলসহ সকল নেতাকর্মীদের নিয়ে এক ঈদ পূণর্মিলনীর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা এসে উপস্থিত হন। স্লোগানে স্লোগানে মুখোর হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
এসময় মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাজ্জাদ হোসেন সিদ্দীকি লাভলু, জেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক এ্যাড.জামিলুর রহমান মিঠু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো:রোকন উদ্দিন মিয়া, বিএনপি নেতা গুলজার হোসেন চিশতী, এ্যাড.সাইফুল কবির। এছাড়াও জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশি নাদিরা মিঠু চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহের গোমস্তা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন নান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















আপনার মতামত লিখুন :