মহি উদ্দিনের ৯ম মৃত্যু বার্ষিকী পালন করেছে গাজীপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০১, ৪:৩৯ অপরাহ্ন /
মহি উদ্দিনের ৯ম মৃত্যু বার্ষিকী পালন করেছে গাজীপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১,জানুয়ারি

এম এইচ শাহীন, গাজীপুর:

গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম হাজ্বী মো. মহি উদ্দিনের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার ( ৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডর আউটপাড়ার প্রেস মার্কেট এলাকায় গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সাবেক সভাপতি মরহুম হাজ্বী মো. মহি উদ্দিনের ৯ম মৃত্যু বার্ষিকী পালন করেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা। 

গাজীপুর মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাজেদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজ্বী মো. আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন মো. হামিদুল ইসলাম জনি, মো. আসাদ রানা, মো. আব্দুল কুদ্দুস, এ্যাড. মো. মাছুম হায়দার, মো. আব্দুল হামিদ প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, আমাদের ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি, তার হাত ধরেই গাজীপুরে প্রতিষ্ঠা হয় এই সংগঠন, মরহুম হাজ্বী মো. মহি উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করি।

গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান লিন্টু দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সংগঠনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।