

প্রকাশিত,০১,আগষ্ট,২০২১
উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধিঃ
মহিলা মেম্বারকে মারধরের মামলায় খুলনার তেরখাদা উপজেলায় বারাসাত ইউনিয়ন চেয়ারম্যান, কে এম আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (পহেলা আগস্ট)সকালে তেরখাদা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা সদর থানা পুলিশ এ মামলায় চেয়ারম্যান সহ আরও দু’জনসোহাগ মুন্সি (৩৪),মিল্টন মুন্সি (৪৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে গত ২৮ জুলাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তেরখাদার মহিলা সদস্য রিনা বেগম (৪,৫,৬ সংরক্ষিত ওয়ার্ল্ড),
গত ২৮ জুলাই আনুমানিক সকাল সাড়ে দশটায় খুলনা থানাধীন জেলখানা ঘাটে টোল প্লাজার সামনে রিনা বেগম কে মারধর করেন তারা । গ্রেফতারকৃতরা ওই মহিলা মেম্বারের কাছে থাকা পনের হাজার দুইশত টাকা লুটে নেয় ।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন আজ সকালে (পহেলা আগস্ট) মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয় পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।


















আপনার মতামত লিখুন :