ময়মনসিংহেরগফরগাঁওয়ে বিধবা নারী লাঞ্চিত, বাড়িতে হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-১৬, ১০:২৫ পূর্বাহ্ন / ১৭
ময়মনসিংহেরগফরগাঁওয়ে বিধবা নারী লাঞ্চিত, বাড়িতে হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।
print news || Dailydeshsomoy

অক্টোবর ১৬, ২০২০

হানিফ খান স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বিধবা নারীর বাড়িতে হামলা, মারধর ও নারীকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আদম ব্যবসায়ী সোহাগ ও তার পালিত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা।

শুক্রবার সকালে উপজেলার পাগলা থানাধীন, উস্তি ইউনিয়নের হাটপাড়া গ্রামে হাটপাড়া বাদল মার্কেটের সামনে গফরগাঁও-কান্দিপাড়া সড়কে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে কয়েক’শ গ্রামবাসী অংশ নেয় । মানববন্ধন চলাকালে ঘটনায় জড়িত আদম ব্যবসায়ী সোহাগ ও রউফসহ সোহাগের পালিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন উস্থি ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহাবুল ইসলাম মাসুদ,
উস্থি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ফেরদৌস আলী মর্তুজা মাষ্টার, যুগ্ম আহবায়ক শেখ আজিজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সবুজ সরকার, ব্যবসায়ী শেখ আব্দুল কাইয়ূম, নির্যাতিতা বিধবার শাশুড়ী আয়েমা খাতুন প্রমুখ

এ ব্যাপারে পাগলা থানা অফিসার ইনচার্জ শাহিনু
উজ্জামান খান জানান থানায় মামলা হয়েছে ,আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।