মতলব উত্তরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মী সভা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-০৮, ৪:৩০ অপরাহ্ন /
মতলব উত্তরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মী সভা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮,নভেম্বর

সুমন আহমেদ ঃ

আজ ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা বিএনপি’র উদ্যোগে

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকি মাদ্রাসা মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার সঞ্চালনা করবেন। 

সভায় দলে দলে যোগ দিয়ে সভাকে সাফল্যমণ্ডিত করতে দলের প্রত্যেক নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার।