বেনাপোল সীমান্ত স্বামী- স্ত্রীর মরাদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা জনমনে রহস্য ধোয়াশা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-১৪, ৪:১১ অপরাহ্ন /
বেনাপোল সীমান্ত স্বামী- স্ত্রীর মরাদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা জনমনে রহস্য ধোয়াশা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে এলাকায় দেখা দিয়েছে ধোয়াশা।
নিহত মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মেম্বরের ছেলে। তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫)।

স্থানীয় লোকজনের বলেন সংসারে অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা যেতো। সেই দ্বন্দ্বের জেরে তারা আত্নহত্যা করলো নাকি পরিকল্পিত ভাবে হত্যা হতে পারে।অবৈধ্য কোন চোরালানের সাথে জড়িতো নাকি মালামাল বা টাকা লেনদেনে নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করেন।সঠিক তদন্ত হলে আসল রহস্য উদঘাটন হবে বলে জানান।

নিহত দম্পতির সন্তানের দাবি, তাদের বাবা-মা আত্মহত্যা করেননি। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।বাবার শরিলে ধুলা মাঠি লেগে আছে তাকে হত্যা করে পরিকল্পিতভাবে লাশ গাছে ঝুলায়ে রাখা হয়েছে এবং মায়ের শরিলেও আঘাতের চিহ্ন আছে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করছে।সঠিক তদন্ত হলে বের হয়ে আসবে কে বা কারা জড়িতো।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন,পুলিশ ঘটনাস্থলে পৌছায়ে ঝুলন্ত লাশ বাড়ির উঠান থেকে তার স্ত্রী রেহেনার লাশ বাড়ির পাশে মাঠ থেকে উদ্ধার করা হয়।লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না হত্যাএখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

১৪/৬/২৫