
রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে বাঘের থাবায় এক কর্মচারী আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
রোববার (১৪ মার্চ) রবিবার সকাল ৮.৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
আহত হলেন শ্রীপুর উপজেলার বেলতলি এলাকার শামসুল হকের ছেলে মজনু মিয়া (৩৫)। তিনি সাফারী পার্কের কর্মচারী।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তবিবুর রহমান জানান, বাঘের বেষ্টনীতে তিনটি অংশ থাকে। বাঘটি বেষ্টনীর ভেতর নিচু ১০ ফিট সীমানা প্রাচীর লাফিয়ে পাশের সীমানা প্রাচীরের চলে যায়। এসময় এনক্লোজারের সামনে মজনু মিয়া বাঘটির সামনে পড়ে। এক পর্যায়ে বাঘটি মজনু মিয়াকে থাবা দেয়। এতে তার বাম বগলে জখম হয়।
এসময় পার্কের অন্যান্য কর্মচারীরা বাঘটিকে ওইখানে থেকে সরিয়ে দেয় এবং মজনু মিয়াকে উদ্ধার করে। পরে প্রথমে তাকে স্থানীয় আলহেরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য আহত মজনু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


