

প্রকাশিত,১৮, ফেব্রুয়ারি,২০২৪
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ বরিয়া মৌলবী হাপেজ বাড়িতে মাদক ব্যাবসায় বাঁধা দেওয়ার জের ধরে হামলায় মহিলাসহ দুইজন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে ১৬ ফেব্রুয়ারী শুক্রবার রাত সাড়ে ১১ টায়। আহতরা হলেন, অটো রিকশা চালক মোঃ বেলাল(৩৬), ও তার স্ত্রী হাসিনা আকতার (২৪)
এ ঘটনায় মৃত মনছফ আলীর পুএ আহত মো: বেলাল বাদী হয়ে মোঃ শাহাজাহান (৪৬), পিতা: অজ্ঞাত, মোঃ সালমান প্র:সামু(২১), পিতাঃ মোঃ শাহাজাহান ৫/৬ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে।
পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানায় যায়, মো: বেলাল এর ঘরের দরজা সামনের রাস্তার উপর অটো রিক্সা ও সিএনজি টেক্সি এনে বিবাদী মো: শাহজাহান মাদক ব্যবসা করে এবং সেখান হইতে বহিরাগত লোকজন এনে মাদক বিক্রি করলে মো: বেলাল বাঁধা দেয়। এতে শাহজাহান ক্ষিপ্ত হয়ে বেলাল ও তার স্ত্রী হাসিনা উপর হামলা চালায়। এর এক পর্যায়ে শাহজাহান তার দলবল বেলাল এর বসতঘর ভাংচুর লুটপাট তান্ডব চালিয়ে টাকা ও স্বর্ণের চেইন নিয়ে যায় বলে বেলাল অভিযোগ তুলেন। সে এ ব্যাপারে পুলিশের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১৮/০২/২৪ ইং।


















আপনার মতামত লিখুন :