নছিমন-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নড়াইলে এক স্কুলছাত্র আহত


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১১-২০, ৪:৩৩ অপরাহ্ন / ১২
নছিমন-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নড়াইলে এক স্কুলছাত্র আহত
print news || Dailydeshsomoy

ফয়সাল মাহমুদ

, নড়াইল (সদর) প্রতিনিধি :

বালিভর্তি নছিমন ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নড়াইল বয়েজ স্কুলের তানভীর নামের এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। এ দূর্ঘটনায় তানভীরের বাইসাইকেল ভেঙে গিয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩টার দিকে নড়াইল শহরের আলাদাতপুর পাসপোর্ট অফিসের উত্তর পাসে নড়াইলকণ্ঠ পত্রিকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী তানভির (১২) নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের মো: কামাল খানের ছেলে। সে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এ দূর্ঘটনায় তানভীরের বাইসাইকেল ও সাথে ব্যাটমিটনের ব্যাটটিও ভেঙ্গে গিয়েছে।

আজ বিকালে তানভীর বাইসাইকেলে ব্যাটমিটন ও সাথে খাবার যাচ্ছিলো খেলার উদ্দেশ্য। সামান্য অসাবধানতার কারণে তানভীর প্রাণে বেঁচে গেলো। প্রত্যক্ষদর্শিরা এমনটা মন্তব্য বলেন, এ মোড়ে এলেই কোন যানবাহণ তার গতি না কমিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টার ফলেই এই দূর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, দূর্ঘটনার সাথে সাথে নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুফয়েল মাহমুদ তুফান বাসা থেকে বেরিয়ে এসে ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার বাবা খবর দিলে তার কাকা এসে বাড়িতে নিয়ে যায়।

এলাকার বসবাসকারিদের অভিযোগ, এই মোড়ে প্রায়ই এ ধরণের দুর্ঘনা ঘটে আসছে। এর আগেও কয়েক বার মটরসাইকেল, ইজিভ্যান দুর্ঘটনায় পড়ে। এছাড়া এ রাস্তা দিয়ে দিন-রাত ট্রাক, ইট-বালি বহণকারি পিকআপ, নছিমন, মটরসাইকেল ও ইজিভ্যান চলাচল বেড়েই চলেছে। কোন নিয়ম কানুনের তোয়াক্কা ছাড়াই এসব যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করে। এলাকাবাসীর দাবি দ্রুত এসব যানবাহণ নিয়ন্ত্রণ না করতে পারলে এলাকায় বড়ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেয়ার অনুরোধ করেছেন এলাকাবসী।