ধান কাটতে বাঁধা দেয়ায় দেশীয় অস্ত্রের কোপে একজন নিহত


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১১-২৭, ৩:২৭ অপরাহ্ন /
ধান কাটতে বাঁধা দেয়ায় দেশীয় অস্ত্রের কোপে একজন নিহত
print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৭-১১-২০২০
মোঃ জিকরুল হকঃ জেলা প্রতিনিধি ঃ

দিনাজপুরের বিরল উপজেলার বজড়াপুর ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ খুন হয়েছে।
শুক্রবার দুপুর দিকে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ আব্দুল কাদের
(৭০)।সে ওই এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র।
বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান,জমি নিয়ে
বিরোধের এক পর্যায়ে বিরোধী পক্ষ দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে আব্দুল কাদেরকে
কোপায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।