

টাঙ্গাইল জেলা প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে বাড়িতে ডেকে এনে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় একজন ধর্ষক কে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।
উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল দূর্গম চরে এ ঘটনা ঘটে।ধর্ষক বাসুদেবকোল গ্রামের সিরাজ আলীর ছেলে গোলাম মোস্তফা(৫০) ও ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন (৪০)। জানা যায় ৫ অক্টোবর (সোমবার) ধর্ষক ইসমাইল চতুর্থ শ্রেণীর ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং পরে তার সাথে যোগ দেয় গোলাম মোস্তফা। বাড়িতে কেউ না থাকার সুযোগে দু’জন মিলে পালাক্রমে ধর্ষণ করে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে এবং কাউকে কিছু না বলার হুমকি দিয়েছে ধর্ষকেরা।
৮তারিখ (বৃহস্পতিবার)সকালে শিশুটির পেটে প্রচন্ড বেথা অনুভোব করলে মা-বাবাকে ৫ তারিখের কথা খুলে বলে। এ ঘটনায় ৮ তারিখ (বৃহস্পতিবার)ও-ই ছাত্রীর বাবা বাদি হয়ে গোলাম মোস্তফা ও ইসমাইলের বিরুদ্ধে ভঞাপুর থানায় মামলা দায়ের করে। পরে ভূঞাপুর থানার একটি সোর্সের মাধ্যমে ধর্ষক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ ।
এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় গোলাম মোস্তফা ও ইসমাঈলেের বিরুদ্ধে মামলা হয়েছে। গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইসমাঈলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তারিখঃ ৮/৯/২০২৯


















আপনার মতামত লিখুন :