

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার ইউনিয়নের কইন্যা মন্ডল গ্রামের মোঃ আবুল হোসেনের বাড়ির সুরক্ষিত বাউন্ডারি তার বড় ভাই কর্তৃক ভাঙচুর করার খবর পাওয়া গেছে।
সরোজমিনে জানা যায় যে গত 16/10/2020 ইং শুক্রবার সকাল দশটার দিকে, আবুল হোসেনের সহোদর বড় ভাই আব্দুল মজিদ 65 তার ছেলেদের নিয়ে নিরীহ আবুল হোসেনের বাড়ির বাউন্ডারি ভাঙচুর করে লন্ডভন্ড করে দেয়।
এসময় আবুল হোসেন ও তার স্ত্রী বাধা দিলে প্রতিপক্ষ মজিদ মিয়ার ছেলেরা তাদেরকে প্রাণে মারার হুমকি দেয়,। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আবুল হোসেনের বাড়ি সংলগ্ন 2 শতাংশ জমি মোঃ শামসুল হকের কাছ থেকে সাপ খাওয়া কিনে নেয়, বড় ভাইয়ের কাছে বিক্রি না করায় সেই জমিতে দীর্ঘদিন যাবৎ বাধা সৃষ্টি করে আসছে। স্থানীয় দেন দরবার ও ইউনিয়ন চেয়ারম্যান এ ব্যাপারে কাগজপত্র দেখিয়া জমিন আবুল হোসেনের বলিয়া ফয়সালা করিয়া দেন। পরবর্তী সময়ে আব্দুল মজিদ আবারও হুমকি ধমকি দিলে আবুল হোসেন নিরুপায় হয়ে পাগলা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
ইউপি মেম্বার গোলাম মোস্তফা ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


















আপনার মতামত লিখুন :