চার নামে স্বীকৃত কে এই চাঁদাবাজ ভুয়া সাংবাদিক?


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-০৯, ৫:৫৩ অপরাহ্ন /
চার নামে স্বীকৃত কে এই চাঁদাবাজ ভুয়া সাংবাদিক?
print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯,অক্টোবর

মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধি,

বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করে সম্মানী লোক গুলোকে ফাঁদে ফেলে সাংবাদিকতার পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
ভুইফোড় পোর্টাল অথবা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত মানুষগুলোকে বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে হাতে নিছে লক্ষ লক্ষ টাকা। শুধু টাকা নয় তাদেরকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে এই ছদ্মবেশি রাসেল সরকার ওরফে শেখ রাসেল এর কাছে।দেশের বিভিন্ন স্থানে অসংখ্য নারী পুরুষ তার প্রতারণার শিকার। নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লার এক শিক্ষক করুন কাহিনী বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে ভদ্রলোক। অসংখ্য নারী পুরুষের সাথে করেছ প্রতারণা, যার প্রতিবেদন পর্যায়ক্রমে দেওয়া হবে।

বহুরূপী এই প্রতারক রাসেল সাংবাদিকতার মুখোশ পরে আওয়ামী লীগের সময় ছিলো বড় নেতা। প্রেক্ষাপট পরিবর্তন এর সাথে সাথে সে এখন বিএনপি’র মস্ত বড় নেতা। ইতোমধ্যে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম এর নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। সংস্থার চেয়ারম্যান ভৎসনা করায় বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে।

এক পর্যায়ে ২৮/৮ ২৪ তারিখে সাংবাদিক সংস্থা ও ভোক্তা টি,ভির অফিস কতিপয় সন্ত্রাসী সহ অফিস ভাঙচুর ও লুটপাট করে।এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী ও পল্টন থানায় একাধিক আসামি করে অভিযোগ দাখিল করেন।
একাধিক নামধারী সাংবাদিকতার মুখোশে এ প্রতারককে খুঁজছে প্রশাসন।
ইতোমধ্যে বিভিন্ন মিডিয়ায় তার বিরুদ্ধে সংবাদ প্রচার হয়েছে —
চলবে,,,,,,