চলন্ত ট্রাক্টর লড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু 


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-১৩, ১:৪৪ অপরাহ্ন /
চলন্ত ট্রাক্টর লড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু 
print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩,ডিসেম্বর

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক্টর লড়ি থেকে পড়ে সজীব মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

নিহত সজীব মিয়া কিশোরগঞ্জ জেলার  হোসেনপুর উপজেলার আব্দুর রহিমের ছেলে।সে পেশাগতভাবে ট্রাক্টর লড়ির শ্রমিক হিসেবে কাজ করতো।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে  উপজেলার শিবগঞ্জ বাজার ব্রীজ এলাকায় গফরগাঁও -ভালুকা সড়ক এই দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার  সূত্রে জানা যায় নিহত যুবক সজীব মিয়া প্রতিদিনের মত আজও ভোরে কাজের উদ্দেশ্যে ট্রাক্টর লড়ির নিয়ে বের হয়। হোসেনপুর থেকে বালু নিয়ে ভালুকায় উপজেলায় যাওয়ার পথে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ ব্রীজ এলাকায় পৌঁছলে চলন্ত লড়ি থেকে পড়ে গিয়ে চাকা পিষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।পরিবারের লোকজন এসে মরদেহ নিয়ে চলে যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।